
পথের পাঁচালি, অপরাজিত এবং অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি বাংলা চলচ্চিত্র একত্রে অপু ত্রয়ী হিসেবে পরিচিত।
পথের পাঁচালি চলচ্চিত্রটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবির মুখ্য চরিত্র অপু এক সদ্য-কিশোর; মানুষ ও প্রকৃতির পাঠশালায় পাঠ নিতে নিতে সে বড় হয়। এই ছবিতে সত্যজিৎ এক নিম্নবিত্ত, গ্রাম্য, বাঙালী ব্রাহ্মণ পরিবারের দিনলিপি তুলে ধরেন ছায়াছবির ভাষায়।
ছবিটিতে বালক অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়, কিশোরী দুর্গার চরিত্রে ঊমা দাশগুপ্তা, অপুর পিতা হরিহরের চরিত্রে কানু বন্দ্যোপাধ্যায়, মা সর্বজয়ার চরিত্রে করুণা বন্দ্যোপাধ্যায়, ইন্দির ঠাকরুন চরিত্রে চুনিবালা দেবী।
অপরাজিত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র অপু ত্রয়ীর দ্বিতীয় পর্ব।
অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি অপু ত্রয়ীর শেষ পর্ব। এই চলচ্চিত্রতেই বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর প্রথম বার অভিনয় করেন ।
|
প্র • আ • স
|
|---|
| পথের পাঁচালী (১৯৫৫) • অপরাজিত (১৯৫৭) • পরশপাথর (১৯৫৮) • জলসাঘর (১৯৫৮) • অপুর সংসার (১৯৫৯) • দেবী (১৯৬০) • তিন কন্যা (১৯৬১) • রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৬১) • কাঞ্চনজঙ্ঘা (১৯৬২) • অভিযান (১৯৬২) • মহানগর (১৯৬৩) • চারুলতা (১৯৬৪) • Two (১৯৬৫) • কাপুরুষ (১৯৬৫) • মহাপুরুষ (১৯৬৬) • নায়ক (১৯৬৬) • চিড়িয়াখানা (১৯৬৭) • গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯) • অরণ্যের দিনরাত্রি (১৯৭০) • প্রতিদ্বন্দ্বী (১৯৭১) • সীমাবদ্ধ (১৯৭১) • সিকিম (১৯৭১) • দ্য ইনার আই (১৯৭২) • অশনি সংকেত (১৯৭৩) • সোনার কেল্লা (১৯৭৪) • জনঅরণ্য (১৯৭৬) • বালা (১৯৭৬) • শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭) • জয় বাবা ফেলুনাথ (১৯৭৮) • হীরক রাজার দেশে (১৯৮০) • পিকু (১৯৮১) • সদগতি (১৯৮১) • ঘরে বাইরে (১৯৮৪) • সুকুমার রায় (১৯৮৭) • গণশত্রু (১৯৮৯) • শাখা প্রশাখা (১৯৯০) • আগন্তুক (১৯৯১) |
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History